নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে ৯ জনসহ পুলিশের বিভিন্ন মামলায় ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত থেকে সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে করা একাধিক মামলার অভিযুক্ত আসামি ৯ জন। এছাড়াও বিভিন্ন মামলার ওয়ারেন্টসহ মামলার অভিযুক্ত আসামি ১৮ জন।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে ৯ জন গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা জেলায় অস্থিতিশীলতা সৃষ্টি ও পরিকল্পনাকারী।
এছাড়াও পুলিশ বিভিন্ন মামলার ওয়ারেন্টসহ মামলার অভিযুক্ত আরো ১৮ জনকে গ্রেফতার করেছে বলেও জানান তিনি।










