টোটাল শাটডাউন আন্দোলন চলাকালীন নাশকতার মধ্যে নিহতদের জন্য শোক জ্ঞাপন ও তাদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আজ শুক্রবার (২৬ জুলাই) জুমার নামাজের পর দেশের সকল মসজিদে এই মোনাজাত অনুষ্ঠিত হবে।

বাসসের বৃহস্পতিবারের খবরে বলা হয়, ওই দিনই এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়েছে। 

এছাড়া আগামী রোববার দেশের সকল মন্দির, গীর্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।