হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে রাজসিক মোড়ে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনকারীরা।

এর আগে তারা বেলা তিনটার পর শাহবাগে গণজমায়েতে জড়ো হয়েছিলেন। সেখানে অবস্থানরত অবস্থায় আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়ায় ‘মার্চ টু যমুনা’ ঘোষণা করেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

এদিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে জড়ো হলেও আন্দোলনকারীরা শাহবাগ ছাড়েননি।