বগুড়ার সোনাতলা উপজেলার কৃষক আবু তাহের বাবলু হত্যা মামলায় অভিযুক্ত আতাউল হক সরকারকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। বগুড়ার প্রথম অতিরিক্ত দায়রা জজ হাবিবা মণ্ডল গতকাল এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিন আসামিকে খালাস দেয়া হয়েছে।