শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পালিত হয়েছে হিলি শত্রুমুক্ত দিবস। ১৯৭১ সালের ১১ ডিসেম্বর মুক্তিযুদ্ধের ৭ নং সেক্টরের আওতায় দিনাজপুরের হিলি শত্রুমুক্ত হয়।

গতকাল সকাল ১০টায় হিলির মুহারাপাড়ার সম্মুখসমরের শহীদ বেদিতে প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে সেই দিনের স্মৃতিচারণ করে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।