দিনাজপুরের হিলিতে আগুনে পুড়ে একটি ফার্নিচারের দোকানের চেয়ার টেবিল, খাট সোফা আলমারিসহ সকল ফার্নিচার পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে বাংলাহিলি কেন্দ্রীয় কবরস্থানের পার্শ্বে মুন্নি ফার্নিচার নামের একটি ফার্নিচারের দোকানে এই আগুন লাগে।

ফার্নিচারের মালিক আবুল কালাম জানান, জুমআর নামাজের জন্য দুপুরে দোকান বন্ধ করে বাড়ি যায়। পরে নামাজ শেষে স্থানীয়দের কাছ থেকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত দোকানে আসি। এসে দেখি আমার দোকানের সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। গতকালকেই ঈদের জন্য এক ট্রাক চেয়ার টেবিল, খাট, সোফা, আলমারি. প্লাস্টিকের টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র নিয়ে এসেছিলাম। এগুলো সব পুড়ে ছাই হয়ে গেছে। তাতে করে আমার ১৫ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

হিলি ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মিজানুর রহমান জানান, শুক্রবার দুপুর দেড়টার দিকে হিলির কবরস্থানের পার্শ্বে আগুনের সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। এর পরে আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। আগুনে ফার্নিচারের দোকানের ৪টি ঘরেই লাগে। এর মধ্যে একটি ঘরের সমস্ত মালামাল পুড়ে গেছে। আর বাঁকি ৩টি ঘরের ফার্নিচারও পুড়ে গেছে তবে কিছু ভালো রয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার সুত্রপাত বলে আমরা মনে করছি। আগুনে ১২/১৩ লাখ টাকার মতো আসবাবপত্র পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।