কুমিল্লার দাউদকান্দিতে হত্যা মামলায় চারজনের বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গতকাল অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন। ২০১৩ সালের ইকতার হোসেন নামে এক অটোরিকশাচালককে পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় আসামিদের এ সাজা দেয়া হয়েছে। ইকতার হোসেন দাউদকান্দি উপজেলার কালাইরকান্দি গ্রামের আবদুর রহমানের ছেলে।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন জেলার দাউদকান্দি উপজেলার কালাইরকান্দি গ্রামের মো. জাহাঙ্গীর (৩০), জুরানপুর গ্রামের সুমন (২২), দেবীদ্বার উপজেলার জাফরাবাদ গ্রামের ইমরান (১৮) ও একই গ্রামের রুবেল (২৩)।
রাষ্ট্র পক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নুরুল ইসলাম জানান, আদালত এ মামলায় ১১ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন।










