রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রে ভয়াবহ আগুন লেগেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জয় বলেন, সাজেক পর্যটন কেন্দ্রের রিসোর্টে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে, তবে আগুন অনেক বড়।
এদিকে, আগুনের ঘটনার পরই স্থানীয়রা ও সেনাবাহিনীর সদস্যরা আগুন নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে সাজেকে ফায়ার সার্ভিসের ব্যবস্থা না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে।










