উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীরুল কাদেরের নেতৃত্বে পরিচালিত অভিযানে নয়টি শ্যালো মেশিন ও প্রায় ১ হাজার ২০০ ফুট পাইপ ধ্বংস করা হয়। এ সময় উত্তোলন করা বালি জব্দ করা হয়। গতকাল বেলা ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত করেরহাট ইউনিয়নের অলিনগর মোল্লারঘাট ও চৌধুরীঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।