দিনাজপুরের হিলি রেলওয়ে স্টেশন আধুনিকায়ন, আন্তঃনগর ট্রেনসহ ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতিসহ বিভিন্ন দাবিতে রেলপথ অবরোধ করেন এলাকাবাসী। গতকাল সকাল ১০টায় অবরোধ শুরু করলে হিলি রেলস্টেশনে আটকা পড়ে খুলনাগামী রকেট মেইল ট্রেন। একই সঙ্গে বন্ধ ছিল ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল। দাবি পূরণের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নিলে ২ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়।