আওয়ামী লীগ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রী এবং গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী গ্রেফতার হয়েছেন। আজ রোববার (২৫ আগস্ট) রাজধানীর  শান্তিনগর থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল ইসলাম ভূঁইয়া বণিক বার্তাকে এ খবর নিশ্চিত করেছেন।