এছাড়া বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় ড্রেনের মাধ্যমে নগরীর কয়েকটি সড়কেও পানি ঢুকেছে।

গতকাল বিকাল সোয়া ৬টায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. তাজুল ইসলাম। তিনি জানান, বর্ষা মৌসুমে বিভাগের গুরুত্বপূর্ণ কয়টি নদীর পানিপ্রবাহ পর্যবেক্ষণ করা হয়। এর মধ্যে সবশেষ গতকাল বিকাল সোয়া ৬টার রিপোর্ট অনুযায়ী দক্ষিণাঞ্চলের ১১ নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বিভাগের নিম্নাঞ্চলের অনেক এলাকা তলিয়ে গেছে।

উপসহকারী প্রকৌশলী তাজুল ইসলাম বলেন, ‘‌অমাবস্যার প্রভাবে নদীর পানি বেড়েছে। তবে বন্যার প্রভাব নেই।’