বুধবার ইফতারের পর পানি পান করার সময়ই হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তার স্বামীর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আফরোজা আব্বাস জানান, চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে মির্জা আব্বাসকে এবং তার শারীরিক অবস্থার উন্নতির জন্য প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।
৭৫ বছর বয়সী মির্জা আব্বাস সাবেক মন্ত্রী। ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে হারান। অসুস্থতার কারণে গতকাল শুরু হওয়া ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে তিনি অংশ নিতে পারেননি।










