এ আয়োজনের মাধ্যমে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রতিভার বিকাশ ঘটবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নতুন কুঁড়ি অনুষ্ঠান চালুর মাধ্যমে সাংস্কৃতিক জগতে একটি ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করে।’
দেশব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এর উদ্বোধনের অংশ হিসেবে ফরিদপুরে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় শিশু-কিশোরদের উদ্দেশে তিনি বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টসের অন্তর্ভুক্ত ১০টি ইভেন্টে—যে যেটাতে আগ্রহী, সেই খেলায় অংশ নিয়ে পড়ালেখার পাশাপাশি নিজের প্রতিভাকে তুলে ধরবে।’










