মানবসভ্যতা টিকিয়ে রাখতে প্রাণবৈচিত্র্য রক্ষার বিকল্প নেই। প্রাণবৈচিত্র্য রক্ষায় জলাধার ও বনায়নের গুরুত্বও সর্বাধিক। এজন্য জলাধার ও পাখির অভয়াশ্রম রক্ষার দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা। আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষে গতকাল সাতক্ষীরায় আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান তারা। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম এ কর্মসূচি আয়োজন করে। নগর উন্নয়ন পরিকল্পনায় সব শ্রেণীর মানুষের মতামত গ্রহণ ও পরিবেশকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানান তারা।
জলাধার ও পাখির অভয়াশ্রম রক্ষায় মানববন্ধন
মানবসভ্যতা টিকিয়ে রাখতে প্রাণবৈচিত্র্য রক্ষার বিকল্প নেই। প্রাণবৈচিত্র্য রক্ষায় জলাধার ও বনায়নের গুরুত্বও সর্বাধিক। এজন্য জলাধার ও পাখির অভয়াশ্রম রক্ষার দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা। আন্তর্জাতিক










