রাজশাহীতে
সাড়ে তিন হাজার দরিদ্র মানুষকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গতকাল দুপুরে নগর ভবনের গ্রিন প্লাজায় দরিদ্রদের হাতে শীতবস্ত্র তুলে দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি
মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এ সময় উপস্থিত
ছিলেন কাউন্সিলর এসএম মাহবুবুল হক পাভেল, কাউন্সিলর মুসলিমা
বেগম বেলী, সিটি করপোরেশনের
প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ সাঈদ,
হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, দুর্যোগ
ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা
সৈয়দ জুবায়ের হোসেন মুন প্রমুখ।
রাজশাহীতে শীতবস্ত্র পেলেন দরিদ্ররা
রাজশাহীতে সাড়ে তিন হাজার দরিদ্র মানুষকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।










