গাইবান্ধার সুন্দরগঞ্জে সোহেল রানা (২৩) হত্যা মামলার অন্যতম আসামি আব্দুল খালেককে (৪৫) গ্রেফতার করেছে র‍্যাব। গতকাল বিকালে র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেফতারকৃত আব্দুল খালেক সুন্দরগঞ্জ উপজেলার উত্তর শ্রীপুর (গাছবাড়ী) গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।