নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার ঢাকায় রুশ দূতাবাসের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

অভিনন্দন বার্তায় ভ্লাদিমির পুতিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, মঙ্গল ও সফলতা কামনা করেন। একই সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণের কল্যাণে তার ভবিষ্যৎ কর্মকাণ্ডে সাফল্য কামনা করেন রুশ প্রেসিডেন্ট।