রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন হাইকোর্ট বিভাগের নতুননিয়োগপ্রাপ্ত ২৫ বিচারপতি। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
হাইকোর্ট বিভাগের নতুন নিয়োগপ্রাপ্ত বিচারপতিদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, এ নিয়োগের ফলে দেশের উচ্চতর আদালতে বিচারিক কার্যক্রম আরো ত্বরান্বিত হবে। বিচারপ্রার্থীরা উপকৃত হবেন।
এ সময় বিচার সেবার মানোন্নয়নে নতুন বিচারপতিদের আত্মোনিয়োগ করার আহ্বান জানান রাষ্ট্রপতি। নতুন বিচারপতিরা তাদের দক্ষতা ও মেধা কাজে লাগিয়ে দ্রুত মামলা নিষ্পত্তি করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
বিপরীতে সব সময় সচেতন থাকবেন বলে রাষ্ট্রপতিকেে আশ্বস্ত করেছেন ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচারপতিরা।
গত ২৫ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত হাইকোর্টের নতুন বিচারপতি নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুসারে ও প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শের মাধ্যমে সংবিধানের ৯৮ অনুচ্ছেদ মোতাবেক ২৫ জন ব্যক্তিকে সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগদান করা হয়। ২৬ আগস্ট প্রধান বিচারপতি নব-নিয়োগপ্রাপ্ত বিচারপতিদের শপথবাক্য পাঠ করান।










