সাতক্ষীরা জেলা পুলিশে সদ্য যোগদানকারী একজন উপপরিদর্শক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল সকালে পুলিশ লাইনের ব্যারাকের দোতলায় একটি ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। 

আত্মহত্যাকারী কর্মকর্তা মো. আজাহার আলী যশোরের রাজারহাট এলাকার বাসিন্দা। ১৪ নভেম্বর নড়াইল থেকে বদলি হয়ে তিনি সাতক্ষীরা পুলিশ লাইনে যোগদান করেন।