বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে ‘পদ্মা সেতু: দক্ষিণাঞ্চলের অর্থনীতি ও সাংবাদিকতা’
শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক অজয় দাসগুপ্ত। বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান শরিফা উম্মে শিরিনার সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রক্টর ড. মো. খোরশেদ আলসহ বিভাগের অন্য শিক্ষক-শিক্ষার্থীরা।
এর আগে সকালে সাংবাদিকতা বিভাগের পঞ্চম বর্ষ উপলক্ষে শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।









