রাজধানীর রামপুরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত ‘পিচ্চি আল আমিন’ ও তার দুই সহযোগীকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে এসআরবি-৩। আটক অন্য দুজন হলেন খায়রুল ও কামাল।
অভিযানে তাদের কাছ থেকে একটি বিদেশী রিভলবার ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পিচ্চি আল আমিনের বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ ২৪টি মামলা রয়েছে।









