বাগেরহাটের শরণখোলা উপজেলায় যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনায় এনামুল হক হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বিকালে জেলা ও দায়রা জজ মো. মঈন উদ্দিন এ রায় ঘোষণা করেন।