বগুড়ার নন্দীগ্রামে আবাদি জমি-ভিটা খনন ও পুকুর সংস্কারের নামে মাটি বিক্রির অপরাধে ছয়জনকে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে এস্কাভেটর ঠিকাদারদের উপজেলা ছাড়তে কঠোর নির্দেশ দেয়া হয়েছে। নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের দোহার চক ও ভদ্রদীঘি এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় যৌথ অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম এ জরিমানা আদায় করেন।