কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে আহত আরো তিনজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তারা হলেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ, মাঈন উদ্দিন ও দোকান কর্মী মো. ইয়াছিন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল ও বৃহস্পতিবার গভীর রাতে তাদের মৃত্যু হয় বলে পরিদর্শক মো. বাচ্চু মিয়া নিশ্চিত করেছেন।
সব মিলিয়ে গতকাল পর্যন্ত অন্তত ২০৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। মৃত্যুর এ হিসাব অবশ্য কিছু হাসপাতাল, মরদেহ নিয়ে আসা ব্যক্তি ও স্বজনদের সূত্রে পাওয়া। সব এলাকা ও হাসপাতালের তথ্য পাওয়া যায়নি। সরকারিভাবেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো হিসাব দেয়া হয়নি।










