হাইকোর্টের তিন বিচারপতি পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) তারা পদত্যাগ করেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

পদত্যাগ করা তিন বিচারপতি হলেন- বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল-হক ও বিচারপতি এ কে এম জহিরুল হক।