ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় যশোরে ২৯ জনকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন এ ঘোষণা দেন।

বহিষ্কৃতরা হলেন হৈবতপুর ইউনিয়নের আহমেদ আলী ও হরেন কুমার বিশ্বাস, ইছালি ইউনিয়নের আইয়ুব হোসেন, আনিসুর রহমান ডেভিড ও জাহিদুল ইসলাম জাহিদ, নওয়াপাড়া ইউনিয়নের কাজী আলম ও হুমায়ুন কবীর তুহিন, উপশহর ইউনিয়নের শওকত হোসেন রত্ন, কাশিমপুর ইউনিয়নের বিএম সাইফুল ইসলাম, চুড়ামনকাটি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবদুল মান্নান মুন্না, গোলাম মোস্তফা ও আলমগীর কবির মিলন, দেয়াড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আনিছুর রহমান, আরবপুর আসাদুজ্জামান খোকন, ফারুক আহমেদ বাবু ও নুরুল ইসলাম, চাঁচড়া ইউনিয়নে শামীম রেজা ও ফারুক হোসেন, রামনগর ইউনিয়নের মাহমুদ হাসান লাইফ, ফতেপুর ইউনিয়নের আলমগীর হোসেন, ফাতেমা আনোয়ার ও শিল্পী বেগম, কচুয়া ইউনিয়নের শেখ মাহমুদ হোসেন, আবদুর রশিদ ও কাজী হাফিজুর রহমান, নরেন্দ্রপুর ইউনিয়নের মো. জাকির হোসেন, রাজু আহমেদ ও ফেরদৌস আহমেদ। 

এছাড়া অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মান্নান সানাকেও বহিষ্কার করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা সহসভাপতি যশোর পৌরসভার মেয়র হায়দার গনী খান পলাশ, মেহেদি হাসান মিন্টু, শিল্প ও বাণিজ্য সম্পাদক শেখ আতিকুর রহমান, প্রচার সম্পাদক মুন্সি মহিউদ্দিন, উপপ্রচার সম্পাদক লুত্ফুল কবির বিজু প্রমুখ।