বিভিন্ন সময় পাচার হওয়া ব্যক্তিদের জন্য শেল্টারহোম উদ্বোধন করেছে মানবাধিকার সংগঠন রাইটস যশোর। গত বৃহস্পতিবার শহরের ওয়াপদা গ্যারেজ মোড়ে এ হোমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। বোনো ডাইরেক্ট এইড অ্যাসোসিয়েশন এবং চান্স সুইসের সহযোগিতায় প্রশান্তি নিলয় শেল্টারহোম পরিচালিত হবে।