ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।  আজ বৃহস্পতিবার (২২ আগস্ট )  ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হাসান জাহাঙ্গীর বণিক বার্তাকে বিষয়টি নিশ্চিত করেন।

মাহমুদ হাসান জাহাঙ্গীর বণিক বার্তাকে বলেন,  তাকসিম এ খানের বিরুদ্ধে একটি অনুসন্ধান নথি খুলেছে দুদক। উনার দেশের বাইরে পালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেজন্য দুদকের পক্ষ থেকে তাকসিমের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করা হয়। এ আবেদনের প্রেক্ষিতে তার বিদেশ ভ্রমণের ওপর ৬০ দিনের নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।