রাজবাড়ীর দৌলতদিয়ায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। গতকাল সকাল ১০টা থেকে অভিযান চলে বিকাল পর্যন্ত। যদিও অভিযান সম্পর্কে আগে কিছুই জানতেন না বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। তবে বিআইডব্লিউটিএ জানায়, দৌলতদিয়া বাজার ও টার্মিনাল এলাকায় বিআইডব্লিউটিএর জমিতে দেড় শতাধিক দোকান ছিল। বারবার নোটিস দেয়ার পরও দোকান সরিয়ে না নেয়ায় অভিযান পরিচালনা করেন বিআইডব্লিউটিএর ভ্রাম্যমাণ আদালত।
রাজবাড়ীতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
রাজবাড়ীর দৌলতদিয়ায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। গতকাল সকাল ১০টা থেকে অভিযান চলে বিকাল পর্যন্ত।










