ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিচ্ছন্নতা রক্ষায় ২০০টি ডাস্টবিন দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। পাশাপাশি ডেঙ্গু ও অপরিচ্ছন্নতা রোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংস্থাটির প্রশাসক মো. আবদুস সালাম। বিজ্ঞপ্তিতে ডিএসসিসি জানিয়েছে, গতকাল সকালে ছাত্র-শিক্ষক কেন্দ্র এলাকায় ডিএসসিসির সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির উদ্বোধনে তিনি এ আহ্বান জানিয়েছেন। উদ্বোধন শেষে টিএসসি থেকে সচেতনতামূলক শোভাযাত্রা শুরু হয়ে অপরাজেয় বাংলার পাদদেশে শেষ হয়। অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, প্রো-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, প্রো-উপাচার্য অধ্যাপক আবদুস সালাম, ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন, বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন উপস্থিত ছিলেন।
ঢাবিতে ২০০ ডাস্টবিন দিল ডিএসসিসি
বিজ্ঞপ্তিতে ডিএসসিসি জানিয়েছে, গতকাল সকালে ছাত্র-শিক্ষক কেন্দ্র এলাকায় ডিএসসিসির সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির উদ্বোধনে তিনি এ আহ্বান জানিয়েছেন।










