পাহাড়ঘেরা চট্টগ্রাম নগরী দিন দিন পাহাড়শূন্য হয়ে পড়ছে। পাহাড় কেটে গড়ে তোলা হচ্ছে বহুতল ভবন। নগরীর বায়েজিদ এলাকায় একসময় বড় বড় পাহাড় ছিল। মাত্র এক দশকে অনেক পাহাড়ের অস্তিত্ব হারিয়ে গেছে। ওইসব পাহাড়ের স্থলে গড়ে উঠেছে বহুতল ভবন। অবশিষ্ট যেসব পাহাড় আছে, সেগুলোর কিছু অর্ধকাটা আবার কিছু আংশিক কাটা। জরিমানা কিংবা মামলা দিয়েও বন্ধ হচ্ছে না পাহাড় কাটা। এখনো রাত নামলেই কাটা হচ্ছে পাহাড়। স্থানীয়দের অভিযোগ, পরিবেশ অধিদপ্তর ও থানা পুলিশকে ম্যানেজ করেই এসব পাহাড় কেটে বসতি গড়ে তোলা হচ্ছে। এসব কারণে চট্টগ্রামে প্রতি বছর পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটছে।
চট্টগ্রামে পাহাড় কেটে বসতি
পাহাড়ঘেরা চট্টগ্রাম নগরী দিন দিন পাহাড়শূন্য হয়ে পড়ছে। পাহাড় কেটে গড়ে তোলা হচ্ছে বহুতল ভবন।










