দিনাজপুরের বিরামপুরে আবাসিক হোটেলে ‘অসামাজিক কার্যকলাপ’ এর অভিযোগে শাকিল হোসেন (২২) নামের এক তরুণকে ১ মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ওই নারীকে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। 

গতকাল বুধবার দিবাগত রাতে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট পরিমল কুমার সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এই কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। এর আগে বুধবার রাত সাড়ে ৯টার দিকে বিরামপুর পৌর এলাকার রেলস্টেশন এলাকার ‘ঢাকা বের্ডিং’ নামের একটি আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের অপরাধে তাদের আটক করা হয়। আটক শাকিল হোসেন বিরামপুর উপজেলার কেটরা ইউনিয়নের কেটরা গ্রামের বাসিন্দা ও তিনি পেশায় মোটর সাইকেল মেকানিক।

বিরামপুর উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার বলেন, বিরামপুর রেলস্টেশন এলাকায় ‘ঢাকা বোর্ডিং’ নামের আবাসিক হোটেলটির বিরুদ্ধে বেশ কিছু দিন থেকেই দেহব্যবসা করার অভিযোগ আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ওই আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এসময় ওই বোর্ডিংয়ের একটি কক্ষ থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে শাকিল নামের এক তরুণ ও নারীকে পুলিশের সহায়তায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক তরুণ শাকিলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নারীকে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।