অধস্তন আদালত বা ট্রাইব্যুনালে উপস্থিত আসামির পক্ষে আইনজীবী না থাকলে লিগ্যাল এইডের আইনজীবী প্যানেল থেকে আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।

আজ রোববার (২৫ আগস্ট) হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করার নিমিত্ত আদালতে উপস্থিত আসামিদের আইনগত সহায়তা নিশ্চিত করা আবশ্যক। আদালতে উপস্থিত আসামিদের কেউ যেন আইনগত সহায়তা বঞ্চিত না থাকেন সেজন্য আসামির পক্ষে আইনজীবী নিযুক্ত না থাকলে সেক্ষেত্রে লিগ্যাল এইডের আইনজীবী প্যানেল থেকে আইনজীবী নিয়োগের জন্য বাংলাদেশের প্রধান বিচারপতি নির্দেশনা প্রদান করেছেন।