চুয়াডাঙ্গায় তরুণ কৃষি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন কর্মশালা শুরু হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা শহরের মনমিলা গার্ডেনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সারা দেশের ৪৪ জন কৃষি উদ্যোক্তা এতে অংশ নেন। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও কৃষি মন্ত্রনালয়ের এপিএ পুল সদস্য ড. হামিদুর রহমান।

বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মেহেদি মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া, সাংবাদিক ও গবেষক মিরাজ আহমেদ চৌধুরী ও অনুসন্ধানী সাংবাদিক বদরুদ্দোজা বাবু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষি বায়োস্কোপের পরিচালক তালহা জুবাইর মাসরুর, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ।