বান্দরবানে ১৯৯১ সাল থেকে এ পর্যন্ত টানা সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বীর বাহাদুর উশৈসিং। এবারো নির্বাচিত হওয়ায় গতকাল জেলায় তাকে গণসংবর্ধনা দেয়া হয়। বান্দরবান পার্বত্য জেলার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে বীর বাহাদুর উশৈসিং বলেন, ‘১৯৯১ সালে ১৭ হাজার ভোট পেয়ে প্রথম নির্বাচিত হয়েছিলাম। এবার ১ লাখ ৭২ হাজারের বেশি ভোট পেয়েছি। আপনারা পাশে থাকলে যত ঝড়, তুফান যা-ই আসুক, আমি কোনো ভয়কে পরোয়া করব না।’