সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে দোয়া, মোনাজাত ও বিশেষ প্রার্থনা
করবে বাংলাদেশ আওয়ামী লীগ। আগামীকাল শুক্রবার (২৬ জুলাই) সব ধর্মীয় উপাসনালয়ে এ বিশেষ
প্রার্থনা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৫ জুলাই) দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত
এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রতি ঢাকাসহ সারাদেশে বিএনপি-জামায়াতের
সহিংসতায় নিহত শিক্ষার্থীসহ সাধারণ মানুষ যারা প্রাণ হারিয়েছে তাদের আত্মার মাগফেরাত
এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে শুক্রবার বাদ জুম্মা সারাদেশে
সব মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। রোববার দেশের
মন্দির, মঠ, গীর্জা ও গ্যাগোডাসহ সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা
হবে।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল
কাদের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সর্বস্তরের নেতাকর্মীদের উক্ত কর্মসূচিতে অংশগ্রহণের
জন্য সাংগঠনিক নির্দেশনা প্রদান করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।










