সারা দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ময়মনসিংহ বিভাগে ২ জন এবং ঢাকা ও বরিশাল বিভাগে একজন করে রয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ হিসাব গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৮২০ জনের। এর মধ্যে নিশ্চিত হামে ৯৫ জন ও হামের উপসর্গ নিয়ে ৭২৫ জন মারা গেছে।

সর্বশেষ ২৪ ঘন্টায় নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে ১৭০ জনের। এ বছর নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৪৪২ জন।

এছাড়া ২৪ ঘণ্টায় ৯৯০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২৩ হাজার ৭৫৩ জনে।