ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে প্রতি বছর ৫ আগস্ট সরকারি ছুটি পালন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

আজ বৃহস্পতিবার (১৯ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা এ কথা বলেছেন। এ সময় সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।