ফের ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ। মঙ্গলবার রাত ৯টা ৩৪ মিনিটে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে এ ভূকম্পন অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের ইয়ানাংইয়উং। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯ এবং উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে ৬২ দশমিক ৭ কিলোমিটার গভীরে।
এর আগে আজ ভোর ৪টা ৩৬ মিনিটে দেশে ৪ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়।










