সিরাজগঞ্জে ‘একাত্তর’
ও ‘করোনায় কাব্য’
নামে দুটি কাব্যগ্রন্থের পাঠ ও মোড়ক উন্মোচন শুক্রবার সন্ধ্যায় স্থানীয় শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। কাব্যগ্রন্থ দুটি লিখেছেন সিরাজগঞ্জের বিশিষ্ট চিকিৎসক ও বিশিষ্ট কবি নিত্যরঞ্জন পাল। আবৃত্তি সংগঠন কণ্ঠযোদ্ধার আয়োজনে এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিমল কুমার দাস, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হামিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রাহেল রাজিব, অতিরিক্ত সচিব (অব.) মোস্তাফিজুর
রহমান, সাংবাদিক অশোক ব্যানার্জী ও কণ্ঠযোদ্ধার উপদেষ্টা আবু সেলিম রেজা প্রমুখ।
সিরাজগঞ্জে দুই কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
সিরাজগঞ্জে ‘একাত্তর’ ও ‘করোনায় কাব্য’ নামে দুটি কাব্যগ্রন্থের পাঠ ও মোড়ক উন্মোচন শুক্রবার সন্ধ্যায় স্থানীয় শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। কাব্যগ্রন্থ দুটি লিখেছেন সিরাজগঞ্জের বিশিষ্ট চিকিৎসক ও বিশিষ্ট কবি নিত্যরঞ্জন পাল।









