বাল্যবিবাহ রোধে ঝিনাইদহে অভিভাবকের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলার কুমড়াবাড়ীয়া ইউনিয়ন পরিষদে এ সংলাপের আয়োজন করে এইড ফাউন্ডেশনের জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্প। উপজেলা সামাজিক সহায়তা কমিটির সভাপতি আমিনুর রহমান টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমড়াবাড়ীয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সিরাজুল করিম সিরাজ। বক্তব্য রাখেন ধোপাবিলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, প্রকল্পের কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষ, আয়াতুল্লাহ, আসমা পারভীন, মামুনুর রশীদসহ জনপ্রতিনিধি ও অভিভাবকরা।