কোটা সংস্কার দাবিতে চলমান আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন হয়েছে। নিপীড়নবিরোধী ছাত্র-শিক্ষক ঐক্যের ব্যানারে গতকাল দুপুরে এ কর্মসূচি পালন করেন শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংহতিও প্রকাশ করেন তারা। রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিত অন্তরের সঞ্চালনায় মানববন্ধনে দুই শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।