মাঠ পর্যায়ে ঝুলে থাকা জাতীয় পরিচয়পত্র সংশোধনের প্রায় ৬৮ হাজার আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মে মাসের সমন্বয় সভার আগেই এসব আবেদন শেষ করতে বলা হয়েছে।

আজ রোববার (৩ মে) নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

সাইফুল ইসলাম বলেন, মাঠ পর্যায়ের সব ধরনের ঝুলে থাকা আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, মাঠ পর্যায়ে মোট পেডিং আবেদন ৬৭ হাজার ৮৬৪টি। এর মধ্যে ক-১ ক্যাটাগরিতে রয়েছে ১ হাজার ২৭৩টি, ক ক্যাটাগরিতে রয়েছে ১৬ হাজার ১৬ হাজার ৪২১টি, খ-১ ক্যাটগরিতে রয়েছে ৫ হাজার ৭২৫ টি, খ ক্যাটাগরিতে রয়েছে ২৫ হাজার ৩১৮টি এবং গ ক্যাটাগরিতে রয়েছে ১৯ হাজার ১২৭টি