ঠাকুরগাঁও সীমান্তে গুলিতে নিহত কিশোর জয়ন্তের মরদেহ ৪৮ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ। মঙ্গলবার রাত ১টার দিকে ভারতীয় পুলিশ বাংলাদেশের পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে। পরে বাংলাদেশ পুলিশ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের চাচা বাবুল চন্দ্র সিংহের কাছে হস্তান্তর করে।
এর আগে সোমবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতালা সীমান্তে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার সিংহ (১৫) নিহত হন। তার বাবা মহাদেব কুমার সিংহ ও দরবার আলী নামে আরো দুজন গুলিবিদ্ধ হন। তারা বর্তমানে রংপুরে একটি ক্লিনিকে চিকিৎসাধীন।
বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির জানান, মঙ্গলবার রাত ১টার দিকে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশ তাদের কাছে মরদেহ হস্তান্তর করে।










