বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথের আমন্ত্রণে মেহেন্দিগঞ্জ উপজেলার মেঘনা ও কালাবদর নদীর বিভিন্ন চ্যানেলের নাব্য সংকট পরিদর্শন করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা। 

গতকাল বিকালে মেহেন্দিগঞ্জের বিভিন্ন নদী পরিদর্শন করে নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা গণমাধ্যমকে বলেন, ‘নাব্য সংকট সমস্যা এ অঞ্চলের মানুষের দুর্ভোগের অন্যতম কারণ।