ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি ও ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় স্বাস্থ্যসেবা সুবিধা, বিশেষ ছাড় এবং কাস্টমাইজড ওয়েলনেস প্যাকেজ দেয়া হবে।

চুক্তিতে স্বাক্ষর করেন ইউনাইটেড গ্রুপের হেলথকেয়ার ডিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ ফাইজুর রহমান এবং ইউনাইটেড ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম।

স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড ফাইন্যান্স পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল আহসান, ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের হেড অব কাস্টমার রিলেশনস অ্যান্ড কর্পোরেট মার্কেটিং তারেক সামি রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, এ অংশীদারত্বের মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা ও জীবনমান উন্নয়নমূলক উদ্যোগে সচেতনতা বাড়ানো, সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিত করা এবং গ্রাহক সম্পৃক্ততা বৃদ্ধিতে যৌথভাবে কাজ করবে।