মৌলভীবাজারের শ্রীমঙ্গলের অন্যতম দর্শনীয় স্থান হাইল হাওরের বাইক্কা বিলে টানা
নয়দিন পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে উপজেলা প্রশাসন। ২০২৩ সালের ৩ জানুয়ারি
পর্যন্ত এ নিষেধাজ্ঞা চলবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নির্মিত স্থাপনা সংস্কারকাজে সোমবার থেকে বাইক্কা
বিলে পর্যটক প্রবেশে এ নিষেধাজ্ঞা শুরু হয়েছে। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী
কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন,
‘সংস্কারকাজের
মধ্যে ব্রিজ, পার্কিং ব্যবস্থা, শৌচাগার সংস্কার করা হবে। এখানে পর্যটকের জন্য
বিভিন্ন প্রাণীর ছবি বাঁধাই করা রয়েছে। যেগুলো প্রায় নষ্ট হয়ে গেছে। এসব নতুন করে
লাগানো হচ্ছে। পর্যটকের সাময়িক অসুবিধা হচ্ছে, তবে নির্ধারিত তারিখের মধ্যে কাজ শেষ করে পর্যটকের জন্য খুলে দেয়া হবে।’
শ্রীমঙ্গলের বাইক্কা বিলে ৯ দিন পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের অন্যতম দর্শনীয় স্থান হাইল হাওরের বাইক্কা বিলে টানা নয়দিন পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে উপজেলা প্রশাসন।










