বাগেরহাটে ডিবি পুলিশ পরিচয়ে বিকাশ এজেন্টের ৭ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে দুই কারারক্ষীকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে টাকা বহনের ব্যাগ ও ছয়টি সেলফোন উদ্ধার করা হয়েছে। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে বাগেরহাট সদর উপজেলার বাদেকাড়াপাড়া গ্রামে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ রানা।