বার্মিংহাম কমনওয়েলথ গেমসে প্রথম স্বর্ণপদক জয়ের গৌরব অর্জন করলেন ইংল্যান্ডের অ্যালেক্স ই। গতকাল পুরুষ ট্রায়াথলনে শ্রেষ্ঠত্ব দেখান তিনি। এদিন নারীদের ট্রায়াথলনে স্বর্ণ জিতেছেন বর্তমান অলিম্পিক, বিশ্ব ও কমনওয়েলথ চ্যাম্পিয়ন বারমুডার ফ্লোরা ডাফি। এই ইভেন্টে ইংল্যান্ডের জর্জিয়া টেইলর-ব্রাউন রৌপ্য ও স্কটল্যান্ডের বেথ পটার ব্রোঞ্জ জয় করেছেন।

বার্মিংহামের প্রথম স্বর্ণ জয়ের রেকর্ড গড়লেন অ্যালেক্স। শেষ মুহূর্তের নাটকীয়তায় স্বর্ণ জয় করেন তিনি। পাঁচ কিলোমিটার দৌড়ে হেইডেন উইলডে ১৬ সেকেন্ডের ব্যবধানে এগিয়ে ছিলেন। উইলডের ১০ সেকেন্ডের জরিমানা হওয়ার সুযোগ নিয়ে এ ব্যবধান ঘুচিয়ে ফেলেন অ্যালেক্স।

ট্রায়াথলন এমন একটি খেলা যাতে রয়েছে সাঁতার, সাইক্লিং আর দৌড়। কমনওয়েলথ গেমসের ইতিহাসে প্রথমবারের মতো স্থান পাওয়া নারী টি২০ ক্রিকেটে প্রথম জয় পেয়েছে অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বের ম্যাচে ভারতকে ৩ উইকেটে হারিয়েছে তারা।